ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের না‌গেশ্বরীতে ক্যাসিনো ও মাদক সেবনের অভিযোগে ১৯ জন গ্রেফতার


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২৬ দুপুর ১:২৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্যাসিনো ও মাদক সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৯ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন, নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক প্রধান।
এর আগে শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা বাজার থেকে ১৬ জন এবং কেরামতিয়া উচ্চবিদ্যালয় মাঠ থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ‌্যমে আশরাফুল আলম না‌মে এক ব‌্যক্তি‌কে ১৫ দিন এবং রিয়াদ বাবুকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়। অপর আটজনকে তিনদিন করে কারাদণ্ড দেওয়া হয়ে‌ছে।
এ ছাড়া ৯ জনকে এক হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। তারা নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাগেশ্বরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান বলেন, দণ্ডিত ব্যক্তিদের শনিবার কারাগারে পাঠানো হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 
ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, শুক্রবার রাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড দেওয়া হয়।

Aminur / Aminur

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান