ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

এক দশক ধরে বেতনহীন, ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের দাবি জাতীয়করণ


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ৩০-৮-২০২৬ দুপুর ১:২৭

​দীর্ঘ ১৩ বছর ধরে কোনো সরকারি বেতন-ভাতা ছাড়াই দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের পাঠদান করে আসছেন প্রায় ২০ হাজার শিক্ষক। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির দাবি, দেশের প্রায় ৫ হাজার বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসব শিক্ষক উচ্চশিক্ষিত হলেও দীর্ঘদিন ধরে আর্থিক অনিশ্চয়তা ও বৈষম্যের মধ্যে জীবনযাপন করছেন।
​রবিবার (৩৯ আগস্ট)  সকালে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের লক্ষ্মীপুর জেলায় কর্মরত অধিকাংশ শিক্ষকরা হতাশ হয়ে বলেন,  আমরা আর কতটা বছর অপেক্ষা করব? সেই ১৩ সাল থেকে জাতীয়করণের আশায় অপেক্ষার প্রহর গুনছি! মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আমাদের প্রতি সদয় না হন তাহলে আমাদের সকল চাওয়া পাওয়া অপূরনীয় হয়ে থাকবে।  আমাদের আর কখনো  মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না!

​অপরদিকে শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে,  এসব বিদ্যালয়ের অনেক শিক্ষক অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী। দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করেও সংসার চালাতে তাদের নানা ধরনের পেশায় যুক্ত হতে হচ্ছে। কেউ টিউশনি করছেন, কেউ অটোরিকশা চালাচ্ছেন, আবার কেউ রাতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন বলে দাবি সংগঠনটির।
​সংগঠনটির ভাষ্য, বাংলাদেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন এবং শিক্ষকদের জন্য সরকারি বেতন-ভাতা চালুর ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছিল। বাদ পড়া বিদ্যালয়গুলোর মধ্যে ৫৩৪টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠিত বলেও দাবি করা হয়েছে।
​জাতীয়করণের দাবি, ভুক্তভোগী শিক্ষকরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কাছে এসব শিক্ষকের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন বিনা বেতনে দায়িত্ব পালন করা শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হলে তারা পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবেন।
​শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে গত ৩ ফেব্রুয়ারি ২০২৫ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জাতীয়করণসংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ১১টি জেলা ও ১১টি উপজেলায় সরেজমিন যাচাই-বাছাই সম্পন্ন করা হয় বলে দাবি তাদের।
​পরবর্তীতে মন্ত্রণালয় গঠিত কনসালটেশন কমিটি ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের বিষয়ে অনুমোদন দেয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে স্বাক্ষর করেন বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
​২০ হাজার শিক্ষকের কর্মসংস্থানের দাবি, শিক্ষক সমিতির দাবি, ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনলে প্রায় ২০ হাজার শিক্ষকের কর্মসংস্থানের নিশ্চয়তা তৈরি হবে। তাদের ভাষ্য অনুযায়ী, এ জন্য সরকারের বাৎসরিক ব্যয় হবে প্রায় ৪০ কোটি টাকা। সংগঠনটির মতে, এই ব্যয়ের মাধ্যমে হাজার হাজার শিক্ষক ও তাদের পরিবারের আর্থিক অনিশ্চয়তা দূর করা সম্ভব।
​সুবিধাবঞ্চিত ৮ লাখ শিক্ষার্থী, শিক্ষক সমিতি আরও দাবি করেছে, এসব বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৮ লাখ শিশু পড়াশোনা করছে। জাতীয়করণের বাইরে থাকায় এসব শিক্ষার্থী রাষ্ট্রীয় উপবৃত্তি ও মিড-ডে মিলসহ বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ সংগঠনটির।
​মানবেতর জীবনযাপনের অভিযোগ, শিক্ষকদের দাবি, একটি পরিবারের ন্যূনতম মাসিক ব্যয় ১৫ থেকে ২০ হাজার টাকা হলেও তারা টানা ১৩ বছর ধরে কোনো সরকারি বেতন বা অনুদান পাচ্ছেন না। ফলে অনেক শিক্ষক চরম আর্থিক সংকটে পড়েছেন। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, বিনা বেতনে চাকরি করতে গিয়ে অনেকে অর্থাভাবে চিকিৎসা করাতে পারেননি, কেউ মারা গেছেন এবং কেউ বয়সের কারণে অবসরে চলে গেছেন।
​তাদের ভাষ্য, দীর্ঘদিন চাকরির পর বয়স বেড়ে যাওয়ায় নতুন করে অন্য কোথাও কর্মসংস্থানের সুযোগও সীমিত হয়ে পড়েছে। ফলে নিজেদের চিকিৎসা, অসুস্থ বাবা-মায়ের চিকিৎসা এবং সন্তানদের পড়াশোনার ব্যয় বহন করাও অনেকের জন্য কঠিন হয়ে উঠেছে।
​শিক্ষক নেতারা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে তুলতে এসব শিক্ষক বছরের পর বছর দায়িত্ব পালন করছেন। অথচ বেতন-ভাতার দাবিতে তাদের রাজপথে আন্দোলন করতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে যাচাই-বাছাই করে যোগ্য বিদ্যালয়গুলো জাতীয়করণের মাধ্যমে ২০ হাজার শিক্ষকের কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার দাবি জানান তারা।

Aminur / Aminur

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে জামায়াতের উদ্যোগে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচী উদ্বোধন

অবশেষে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা

মীরগঞ্জে অন্তঃশ্রেণী ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন নাজমুল হক

রায়গঞ্জে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, পরে ভুতুড়ে মামলায় খাটলেন জেল! বিছানায় কাতরাচ্ছেন ভুক্তভোগী

গোদাগাড়ীর কৃতি সন্তান সাবেক আইজি ড. এম এনামুল হকের ইন্তেকাল

পেকুয়ায় সবুজায়নের বার্তা নিয়ে বৃক্ষমেলা উদ্বোধন

ঘোড়াঘাটে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক, সহযোগী পলাতক

রাণীনগরে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

নেত্রকোণার খালিয়াজুরীতে জুয়ার আসরে ৬ জন আটক, অবৈধ বালু উত্তোলনে ৫ জনকে জরিমানা

রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের পর সততার প্রমাণ দিলেন যুবদল নেতা ওবাইদুল