ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৩০-৮-২০২৬ দুপুর ১:৩০

ময়মনসিংহে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। এ উপলক্ষে শনিবার (৩০ আগস্ট) নগরীতে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অধিকার ময়মনসিংহের সমন্বয়কারী ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এটিএম মাহবুবুল আলম, গুমের শিকার গোলাম মোস্তফা, সাংবাদিক আব্দুল আউয়াল ও মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুল বারী।
গুমের শিকার গোলাম মোস্তফা তার বক্তব্যে নিজের গুমের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি ৯৬ দিন গুম ছিলেন। তিনি একজন সাধারণ কারখানা শ্রমিক হলেও তাকে সাদা পোশাকধারীরা তুলে নেয় এবং জঙ্গি স্বীকার করতে দিনেরপর দিন গুম করে নির্যাতন চালায় র‌্যাব। তিনি গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, তাদের পরিবারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা এবং গুমের ঘটনায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হাতিয়ার হিসেবে গুমকে ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক নেতাকর্মী, ভিন্নমতাবলম্বী ও সাধারণ নাগরিকদের তুলে নিয়ে দীর্ঘদিন নিখোঁজ রাখা, গোপন বন্দিশালায় আটকে নির্যাতন এবং পরে কারও কারও ফিরে আসার ঘটনা দেশের মানবাধিকার পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছিল। গুমের ঘটনায় রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ থাকলেও অধিকাংশ ক্ষেত্রে ভুক্তভোগী ও তাদের পরিবার ন্যায়বিচার পায়নি।
তারা বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর গুমের বিচার ও প্রতিকার নিশ্চিত করার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ সংসদে পাস না হওয়ায় তা বাতিল হয়ে যাওয়া সরকারের এ বিষয়ে উদাসীনতারই প্রকাশ বলে তারা মন্তব্য করেন। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের পরও গুমের ঘটনা ঘটেছে- এমন অভিযোগ উদ্বেগজনক।
এ সময় দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান, কালবেলার ব্যুরো প্রধান দেলোয়ার হোসেন, স্টার টিভির স্টাফ রিপোর্টার সাদিকুর রহমান, দিনকালের স্টাফ রিপোর্টার আব্দুস ছাত্তার, সংগ্রামের জেলা প্রতিনিধি আরিফ হোসেন, দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তরফদার , খবরপত্রের এম এ মোতালেব, আজকের খবরের মফস্বল সম্পাদক আব্দুস সামাদ আজাদী,ব্যাংক বীমা অর্থনীতির জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম মাহফুজ,সকালের সময় জেলা প্রতিনিধি প্রদীপ বিশ্বাসসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান