ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বিদেশ যাওয়ার স্বপ্নে সর্বস্ব খোয়ানোর অভিযোগ: ১৫ জনের ৩২ লাখ টাকা, মিলছে না সার্বিয়ার ভিসা


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২৬ দুপুর ১:৩২

সার্বিয়ায় চাকরির আশায় টাকা দিয়ে বিপাকে পড়েছেন ১৫ জন। তাদের অভিযোগ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মো. সিদ্দিকুর রহমান নামে এক আদম ব্যবসায়ী ১৫ জনের কাছ থেকে প্রায় ৩২ লাখ টাকা নেওয়ার পর এক বছরেও অধিকাংশকে বিদেশে পাঠাতে পারেননি।

ভুক্তভোগীদের অভিযোগ, জনপ্রতি ২ লাখ ৮০ হাজার থেকে ৩ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। বিদেশে গিয়ে ভালো আয় করে পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় কেউ জমি বিক্রি করেছেন, কেউ মাছের ঘের বন্ধক রেখেছেন, আবার কেউ ঋণ করে টাকা দিয়েছেন।

দীর্ঘদিন অপেক্ষার পরও ভিসা না পাওয়ায় টাকা ফেরত চাইলে সিদ্দিকুর রহমান লিখিত অঙ্গীকার করেন বলে দাবি ভুক্তভোগীদের। তাদের ভাষ্য অনুযায়ী, ১০০ টাকার তিনটি স্ট্যাম্পে তিনি স্বাক্ষর করে এক সপ্তাহের মধ্যে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন। ভিসা দিতে না পারলে টাকা ফেরতের কথাও উল্লেখ করেন।

এ ছাড়া অগ্রণী ব্যাংকের বনানী কর্পোরেট শাখার তারিখবিহীন চেক দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তারা।

এরপর চারজনকে সার্বিয়ার ভিসা দেওয়া হয়। তবে ভুক্তভোগীদের দাবি, সরকারি যাচাইয়ে ওই চারটি ভিসা জাল বলে শনাক্ত হয়েছে। এতে বিদেশ যাওয়ার আশায় থাকা ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ও হতাশা তৈরি হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, টাকা ফেরতের জন্য যোগাযোগ করলে তাদের ভয়ভীতি দেখানো হয়। কয়েকজনকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

ঘটনার প্রমাণ হিসেবে স্ট্যাম্প, ব্যাংক চেক, ভিসা, সরকারি যাচাইসংক্রান্ত কাগজপত্র এবং সিদ্দিকুর রহমানের বক্তব্যের ভিডিও ফুটেজ রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

তাদের প্রশ্ন—বিদেশে পাঠানোর নামে নেওয়া প্রায় ৩২ লাখ টাকা গেল কোথায়?

ঘটনার সুষ্ঠু তদন্ত, অর্থ উদ্ধারের ব্যবস্থা এবং প্রতারণার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে মো. সিদ্দিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মো. দবির তালুকদারের বক্তব্যও পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার