ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীরের নেতৃত্বে ৭ কিলোমিটার মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালি, অংশ নিলেন প্রায় ১০ হাজার মানুষ
আগামী তরুণ প্রজন্মকে একটি সুশৃঙ্খল বাংলাদেশ ও নিরাপদ ফটিকছড়ি উপহার দেওয়ার প্রত্যয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে ফটিকছড়িতে ৭ কিলোমিটার দীর্ঘ বিশাল মাদক ও সন্ত্রাসবিরোধী পায়ে হাঁটা র্যালি অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার পর ফটিকছড়িতে এত বড় পরিসরে এটিই প্রথম কোনো জনসচেতনতামূলক র্যালি, যাকে এলাকার সচেতনমহল মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সাড়ে ৩টায় ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় থেকে র্যালিটি শুরু হয়। প্রায় ৭ কিলোমিটার পথ অতিক্রম করে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাস-স্টেশন মুক্তিযুদ্ধ চত্বরে গিয়ে এটি শেষ হয়। র্যালি শেষে মুক্তিযুদ্ধ চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর ফটিকছড়িকে স্থায়ীভাবে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সরোয়ার আলমগীর বলেন, “আগামী তরুণ প্রজন্মকে একটি সুশৃঙ্খল বাংলাদেশ ও ফটিকছড়ি উপহার দিতে চাই। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথাটি বলেছিলেন—'করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ'। ‘সবার আগে বাংলাদেশ’—এই চিন্তা যদি আমরা করি, তবে সবার আগে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে, যুদ্ধ ঘোষণা করতে হবে। এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে; পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই।”
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, আজকের এই র্যালি তারই অংশ। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে অভিভাবকদের উদ্দেশে তিনি কঠোর নজরদারির তাগিদ দিয়ে বলেন, সন্তানরা সন্ধ্যার পর কোথায় যাচ্ছে এবং কী করছে, সেদিকে অভিভাবকদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
তিনি আরও দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন, “আগামী প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল, সমৃদ্ধ ও নিরাপদ ফটিকছড়ি গড়ে তোলা হবে। এ অঞ্চলে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারির ঠাঁই হবে না। আজ থেকেই এই সামাজিক যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।”
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম ও ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খানের সার্বিক উপস্থিতিতে র্যালিতে আরও অংশ নেন— প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বিশিষ্ট ব্যক্তিত্ব হামিদ চৌধুরী, নাছির উদ্দীন, মুনসুর আলম চৌধুরী, চেয়ারম্যান শহিদুল আজম, হাসানুল কবির ও জুয়েল চক্রবর্তী।
এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক সমাজ, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষসহ সর্বস্তরের প্রায় ১০ হাজার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই দীর্ঘ র্যালিতে অংশ নেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর