ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাজিরপুরে বাগানে ‘ডাকাতির প্রস্তুতি’, জনতার হাতে আটক ২


নাজিরপুর প্রতিনিধি  photo নাজিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২৬ দুপুর ১:৩৮

‎পিরোজপুরের নাজিরপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ বলছে, আটক দুজনের মধ্যে একজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৯টি মামলা রয়েছে।

‎শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

‎আটকরা হলেন—বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের গফফার শেখের ছেলে নাদিম শেখ (৩২) এবং নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মাহতাব শেখের ছেলে জাকারিয়া শেখ (২৭)।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত থেকে রামনগর এলাকার রেজাউল শেখের একটি বাগানে ৬ থেকে ৭ জনের একটি দল অবস্থান করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে শনিবার সকালে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাদের গতিবিধি লক্ষ্য করে দুইজনকে ঘেরাও করে আটক করেন।

‎আটকের পর তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি বোরখা, একটি টি-শার্ট ও একটি লুঙ্গি পাওয়া যায়। পরে স্থানীয়রা নাজিরপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হেফাজতে নেয়।

‎পুলিশের তথ্য অনুযায়ী, আটক নাদিম শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অপর আটক জাকারিয়া শেখের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

‎নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

‎পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের সঙ্গে থাকা অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা