ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদ প্রকাশের পর সততার প্রমাণ দিলেন যুবদল নেতা ওবাইদুল


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২৬ দুপুর ১:৪২

গণমাধ্যমের প্রতি শ্রদ্ধা ও জবাবদিহিতার এক অনন্য উদাহরণ তৈরি করলেন মান্দা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও অন্বেষা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওবাইদুল হক। এডিপির ৫ লাখ টাকা বরাদ্দের একটি অসম্পূর্ণ  (এইচবিবিকরণ) রাস্তার সংবাদ প্রকাশ  হওয়ার পর পরই তিনি দ্রুত ব্যবস্থা নিয়ে পুরো কাজ সম্পন্ন করেছেন। এমন উদ্যোগের জন্য তিনি প্রসংসায় ভাসছেন। বর্ষার কারণে কাজটি অসম্পূর্ণ ছিল,সংবাদ প্রকাশের সেটি সম্পন্ন করা হয়েছে ।  
​বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর নজরে আসার পরই তাৎক্ষণিকভাবে কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। সেই মোতাবেক যুবদল নেতা ইট,বালি ও শ্রমিক লাগিয়ে দ্রুত সময়ে অসম্পূর্ণ কাজ সম্পন্ন  করেছেন।
প্রকাশিত সংবাদের কিছু তথ্যে অসামঞ্জস্য ছিল জানিয়ে ওবাইদুল হক বলেন, "সংবাদে বলা হয়েছিল কাজ হয়েছে মাত্র ১৫০ ফিট, কিন্তু প্রকৃতপক্ষে আমরা ৬০ মিটার রাস্তার কাজ সম্পন্ন করেছি।
যা গণমাধ্যমে স্থানীয়দের দেওয়া তথ্যে কিছু ভূল ছিল। 
​তিনি আরও বলেন, "জনস্বার্থে সাংবাদিকদের এই বস্তুনিষ্ঠ ভূমিকা প্রশংসনীয়। ভুল শুধরে জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য।" উপজেলা প্রকৌশলী মো. আব্দুল কাদের কাজের মান নিশ্চিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। যুবদল নেতার এমন দায়িত্বশীল ও ইতিবাচক পদক্ষেপে স্থানীয় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২