ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ৩০-৮-২০২৬ দুপুর ১:৪৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা মহল্লার ভাড়া বাসা থেকে সানজিদা ইসলাম (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত গৃহবধূ মানসিক ভারসাম্যহীনতায় ভূগছিলেন। রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

শনিবার ২৯ আগস্ট সকালে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা জামালপুর সদর উপজেলার পাকুল্লা গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। তার স্বামী আসাদুজ্জামান গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের রামরাই ইউনিট, রাণীশংকৈল শাখায় কর্মরত। চাকুরির কারণে আসাদুজ্জামান স্ত্রী ও সন্তানদের নিয়ে রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা মহলায় জিল্লুর রহমানের একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

ঘটনার দিন সকালে পরিবারের লোকজনেরা বাসার বারান্দার চালার সরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সানজিদার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

ওসি তদন্ত রফিকুল আরো বলেন, স্বামী-স্ত্রী কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় যথারীতি একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত