নেত্রকোণার খালিয়াজুরীতে জুয়ার আসরে ৬ জন আটক, অবৈধ বালু উত্তোলনে ৫ জনকে জরিমানা
নেত্রকোনার খালিয়াজুরীতে পৃথক অভিযানে জুয়ার আসর থেকে ছয়জনকে আটক এবং অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে জরিমানা করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) দুপুর আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের বনগাঁও এলাকায় রুবেলের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় খালিয়াজুরী থানা পুলিশ। এ সময় সেখানে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৫ হাজার ৭৭০ টাকাসহ ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—পাঁচহাট গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে রনি হাসান কোহিনুর (৫৪), মৃত খাদেম আলীর ছেলে মো. মোবাশ্বির মিয়া (৪০), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে হিরন মিয়া (২৬), মৃত আলী হোসেনের ছেলে মো. উছমান ওরফে ইনছু (৪০), মৃত মিরাশ মিয়ার ছেলে লৌহক মিয়া (৫৫) এবং অপর একজন।
অভিযানে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম, সহকারী উপপরিদর্শক (এএসআই) সুব্রত ঘোষ ও পুলিশ সদস্য আব্দুল হান্নানসহ পুলিশের একটি দল অংশ নেয়। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, একই উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর গ্রামসংলগ্ন চলতি নদে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শনিবার রাতে অভিযান চালায় খালিয়াজুরী থানা পুলিশ। এ সময় বালুভর্তি একটি নৌকা, ড্রেজার ও বালু উত্তোলনের কাজে নিয়োজিত পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ইসলামপুর গ্রামের কবির হোসেনের ছেলে মো. শামীম (৩২), জয়নাল আবেদীনের ছেলে সৈয়দ হোসেন (২৭), ধর্মপাশার শামীম (৩০), জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের জাকির হোসেনের ছেলে হাসান মিয়া (২০) এবং মশালঘাট গ্রামের মাহবুব হোসেনের ছেলে ইয়াসিন মিয়া (২২)।
রোববার দুপুরে খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব বিন জামান প্রত্যয় জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক পাঁচজনকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা আদায়ের পর তাদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, জব্দ করা বালু খালিয়াজুরী ভূমি অফিসের সার্ভেয়ারের জিম্মায় রাখা হয়েছে। পরে তা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে। এছাড়া জব্দ করা বাল্কহেডটি মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য থানার উপপরিদর্শক আব্দুল করিমকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শনিবার পৃথক দুটি ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ছয়জন এবং অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় পাঁচজনকে আটক করে। রোববার জুয়ার ঘটনায় আদালতে পাঠানো এবং বালু উত্তোলনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানার মাধ্যমে দুটি ঘটনারই সুরাহা করা হয়।
এমএসএম / এমএসএম
দুদকের মামলায় টেকনাফের আব্দুর রহিমের ৩ বছরের কারাদণ্ড
পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ
কুড়িগ্রামে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা
টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা-ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড
২৬ মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী চকরিয়ার নবীর হোসেন মহেশখালীতে গ্রেফতার
মনপুরা লঞ্চঘাটে পুলিশের অভিযান, ১০০ পিস ইয়াবাসহ আটক দুই যুবক
যশোর দশমহাবিদ্যা মন্দিরে ইসকনের একচ্ছত্র নিয়ন্ত্রণের অভিযোগ
ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও পক্ষপাতের অভিযোগ: নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল করিমকে প্রত্যাহার
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
Link Copied