ঘোড়াঘাটে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক, সহযোগী পলাতক
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাহমুদা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক পুরুষ সহযোগী পালিয়ে যায়।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের দামোদরপুর (শৌলা) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আহনাফ তাহমিদের নেতৃত্বে একটি পুলিশ দল রানীগঞ্জ বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দামোদরপুর গ্রামের একটি মুদির দোকানের সামনে এক নারী ও এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী ও পুরুষ পালানোর চেষ্টা করেন। পরে নারী কনস্টেবল স্মৃতির সহায়তায় মাহমুদা বেগমকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা যুবক মো. মনিরুল ইসলাম (২৫) পালিয়ে যান। মনিরুল একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে বলে জানা গেছে।
আটক মাহমুদা বেগম ওই গ্রামের মহসিন আলীর স্ত্রী। পরে তার দেহ তল্লাশি করে পায়জামার ভেতরে রাবার দিয়ে বাঁধা অবস্থায় ১১ পাতায় মোট ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের ওজন প্রায় ৪৪ গ্রাম এবং যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
দুপুর দেড়টার দিকে স্থানীয় সাক্ষী ইদুয়ার রহমান ও হোসেন আলীর উপস্থিতিতে উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানান, তিনি ও পলাতক মনিরুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ঘোড়াঘাট থানার এসআই মো. আহনাফ তাহমিদ জানান, এ ঘটনায় মাহমুদা বেগম ও পলাতক মনিরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক নারীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ