ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় সবুজায়নের বার্তা নিয়ে বৃক্ষমেলা উদ্বোধন


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২৬ দুপুর ২:৪২

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পেকুয়া উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেনের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফারুক চৌধুরী, পেকুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ ঘোষ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। এ জন্য ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। জাতীয় পর্যায়ে চলমান বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা এর সঙ্গে সামঞ্জস্য রেখে পেকুয়াতেও এ আয়োজন করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. খালেকুজ্জামান, টইটং বিট কর্মকর্তা মো. মুতালিব আল মুমিন, বারবাকিয়া বিট কর্মকর্তা পিয়াস হায়াত এবং পহরচাঁদা-শিলখালী বিট কর্মকর্তা মো. সারোয়ার হোসেন সাঈদীসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে গাছের চারা রোপণ করেন।

তিন দিনব্যাপী এ বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত