ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

অবশেষে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২৬ দুপুর ২:৪৪

অবশেষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার
ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মডেল
থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান। তিনি জানান, ভুক্তভোগী শিশুর বাবা শনিবার রাত
৮টার দিকে সানোয়ার (৬৫) নামের ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করলে
মামলাটি রুজু করা হয়। মামলার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে নেমেছে বলে জানিয়েছেন
তিনি।

জানা যায়, গত ২২ আগস্ট শিশুটিকে ধর্ষণের চেষ্টার ঘটনায় তেঁতুলিয়া উপজেলা ৫০ শয্যার
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অজ্ঞাত কারণেই হাসপাতাল থেকে চিকিৎসার
ছাড়পত্র না নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ধামাচাপা দিতে মোটা অংকের ২ লাখ ৭০ হাজার টাকার
আপোষের ঘটনা ঘটে রাতের অন্ধকারে। বিষয়টি নিয়ে নন জুডিশিয়াল স্ট্যাম্পে উভয় পক্ষের
স্বাক্ষর করা স্ট্যাম্প ও ২ লাখ ৭০ হাজার টাকায় রফাদফার ঘটনায় প্রতিবাদে ফেটে পড়েছে
স্থানীয় গ্রামবাসী।

এরই প্রেক্ষিতে গতকাল শনিবার (২৯ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান
ইউনিয়নের রবীন্দ্র সরণী বাইপাস এলাকায় অভিযুক্ত বৃদ্ধ ও কথিত ‘আপোষ’ মীমাংসার
নেপথ্যে থাকা সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার
বিচারের দাবিতে ঝাড়ু ও জুতা হাতে নিয়ে বিক্ষোভ করেছেন কয়েকশ মানুষ। এসময় তারা প্রায়
দুই ঘণ্টা তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক অবরোধ করে রাখেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত কয়েকদিন আগে উপজেলার টাইয়াগছ এলাকায় এক প্রতিবেশী বৃদ্ধ
সানোয়ার হোসেন ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করেন। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে
হাসপাতালে ভর্তি করা হলেও একটি প্রভাবশালী মহল আইনি পদক্ষেপ নিতে বাধা দেয়। তাদের
দাবি, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া অর্থের
প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য চাপ দেন এবং ঘটনাটি ধামাচাপা
দেওয়ার চেষ্টা করেন।

বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, সুলতানা রাজিয়া ভুক্তভোগী শিশুর বাবাকে মিডিয়া ও
পুলিশের কাছে মুখ না খুলতে নিষেধ করেছেন। এর আগেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক ও
অপরাধমূলক কর্মকান্ড ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে। প্রতিবাদ সভায় স্থানীয়রা তাঁর
অতীত কর্মকান্ড তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ভুক্তভোগী শিশুর দাদা জানান, “সুলতানা রাজিয়া দায়িত্ব নিয়েছেন। তিনি আমাদের বলেছেন,
আমি দূরে আছি, বাসায় এসে দেখব মামলা হবে নাকি আপোষ হবে।”

স্থানীয় বাসিন্দা মানিক তালুকদার বলেন, “এত বড় একটি জঘন্য ঘটনা গোপনে আপোষ করার
চেষ্টা করা হয়েছে, যেখানে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সরাসরি জড়িত।”

তবে এসব অভিযোগ অস্বীকার করে সুলতানা রাজিয়া মুঠোফোনে জানান, তিনি গত কয়েকদিন ধরে
ঢাকায় অবস্থান করছেন এবং এই আপোষের ঘটনার সাথে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

এদিকে, মহাসড়ক অবরোধের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে ছুটে যান তেঁতুলিয়া উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম
আকাশ এবং তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ও
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম।

প্রশাসনের পক্ষ থেকে অপরাধীদের দ্রæত গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়া
হলে দুই ঘণ্টা পর স্থানীয়রা অবরোধ তুলে নেন।

ইউএনও আনোয়ার হোসাইন বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভুক্তভোগী
পরিবার যাতে শতভাগ ন্যায়বিচার পায়, সে বিষয়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের হস্তক্ষেপে রাতে মামলার পর থেকেই এলাকায় এখন স্বস্তি ফিরলেও অভিযুক্তকে
দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত বিচারের মাধ্যমে শাস্তি দাবি টাইয়াগছ এলাকাবাসীর।

তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি
প্রক্রিয়া চলমান ছিল। কিন্তু এ কয়েকদিনে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দাখিল না
করায় ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে গতকাল শনিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা মাসুদ
আলী থানায় মামলা করেছেন। মামলার পর থেকেই অভিযুক্ত সানোয়ারকে গ্রেপ্তার করতে আমরা
কাজ করছি। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে
পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত