হাটহাজারীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
বিষণ্নতার অজুহাতে উঠতি বয়সী কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এতে শুধু পরিবার নয়, পুরো সমাজই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
গতকাল হাটহাজারীর পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, উঠতি বয়সী কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের অনেকে বিষণ্নতার অজুহাতে মাদকাসক্ত হয়ে পড়ছে। এতে ব্যক্তি নিজে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি তার পরিবার ও সমাজও বিষণ্নতায় আক্রান্ত হচ্ছে। মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারলেই একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। অর্জিত জ্ঞান ও মেধাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর জন্যও তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:জসিম উদ্দীন ।
এছাড়া স্থানীয় প্রশাসন, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী