মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা এলাকায় সক্রিয় একটি অস্ত্র চালানকারী চক্রের কাছ থেকে অভিযান অভিযান চালিয়ে ৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।এর মধ্যে ২টি রাইফেল,৫টি দেশীয় তৈরী একনলা বন্ধুক এবং ১টি দেশীয় তৈরি এলজি।
২৯ আগস্ট শনিবার রাত ৯টায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৮টি অস্ত্র উদ্ধারের ঘটনায় ২জনকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. রুবেল মিয়া (৩৪), মানিক দে (৩৮)।
রবিবার দুপুরে মহেশখালী থানার আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদ।কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম জানান, মহেশখালী থেকে চট্রগ্রামের উদেশ্য একটি সিএনজি চালিত অটোরিক্সা অস্ত্রসহ যাবে —এমন খবর পেয়ে মহেশখালী থানার ওসি মো: আব্দুস সুলতানের নির্দেশে মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল ও এসআই ইকবাল হায়দারের নেতৃত্বে ছোট মহেশখালী ঠাকুরতলা বাজারে চেকপোস্ট বসায়। পরে সবুজ রংয়ের একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়।তল্লাশি চলাকালীন গাড়িতে থাকা ৪জনের মধ্যে থেকে ২জন পালিয়ে যায়।পুলিশ ২জনকে আটক করতে সক্ষম হন। আটকৃতদের সাথে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ৮টি অস্ত্র পাওয়া যায়।অস্ত্র চালান নির্মূলে কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে এই অভিযান চলমান থাকবে।
অভিযানের বিষয়ে মহেশখালী থানার ওসি মো: আব্দুস সুলতান বলেন,মহেশখালীর মিঠাছড়ি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গত ২১ আগস্ট রাত রহমত উল্লাহ ওরফে বাশি নামে একজনকে বন্দুকের কাঠের বাট, ট্রিগার ম্যাকানিজম, ব্যারেলের অংশ, ট্রিগার, স্প্রিংসহ বিভিন্ন অস্ত্রের যন্ত্রাংশসহ আটক করি।এই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে মহেশখালীর বিভিন পয়েন্টে চেকপোসটের মাধ্যমে অভিযান চলমান আছে।একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মহেশখালী থেকে একটি অস্ত্রের চালান চট্রগ্রামের উদেশ্য যাবে। এমন সংবাদের ভিত্তিতে আমাদের অফিসাররা ছোট মহেশখালীর ঠাকুরতলায় চেকপোস্টের মাধ্যমে একটি সিএনজি চালিত অটো থামিয়ে চেক করলে ৪জন লোক পালিয়ে যায়। পুলিশ পালিয়ে যাওয়ার সময় ২জনকে ধৃত করে, তাদের সাথে থাকা একটি বড় কালো ব্যাগ চেক করলে ৮টি অস্ত্র পাওয়া যায়। এই ঘটনায় পলাতক অপর দুই ব্যক্তিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।এবং আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি মো: আব্দুস সুলতান।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়