ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২৬ দুপুর ৪:২২

‎সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ২বছর যাবৎ পলাতক ও বিভিন্ন অনিয়ম  দূর্নীতিতে  অভিযুক্ত মোঃ আব্দুস শহীদের বেতন বাতা বন্ধসহ  অপসারণের দাবিতে  ছাত্র/ছাত্রী ও এলাকা বাসীর উদ্যোগে  মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎৩০আগষ্ট ২০২৬ ইং তারিখ রোজ রবিবার বেলা ১ঘটিকায় অষ্টগ্রাম রাস গোবিন্দ  উচ্চ বিদ্যালয়ের সামনে মেইন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানব বন্ধনে  স্থানীয় অত্র এলাকার  বাসিন্দা রইস মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি ফারুক মেনর,অভিবাবক  কামরুল ইসলাম, কামাল হোসেন, মজিবুর রহমান,আব্দুল অদুদ, ইমাম হোসেন, রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী চাহিদা আক্তারসহ আরও অনেকে।

‎মানব বন্ধনে বক্তারা বলেন  অতিবিলম্বে দূর্নীতিবাজ দুই বছরধরে পলাতক বিতর্কিত প্রধান শিক্ষক আব্দু শহিদের বেতন বাতা বন্ধসহ তার অপসারণের দাবী জানান। বক্তারা বলেন ৫ আগষ্ট  ২০২৪ সালে ফেসি সরকার পতনের পর ৯ আগষ্ট ২৯২৪ইং তারিখে ছাত্র ছাত্রী ও এলাকাবাসীর তোপের মুখে পরে স্কুল থেকে পালিয়ে যান প্রধান শিক্ষক আব্দুস শহিদ। গত ২ বছর যাবৎ তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বাসায় বসে বসে নিয়মিত বেতন বাতা পাচ্ছেন। এখন দুই বছর পরে আবার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে বহাল হয়ে আসার পায়তারা করছেন। এরই খবর পেয়ে ছাত্র ছাত্রীও এলাকাবাসীর অভিবাবকদের মনে পুনরায় উত্তেজনা বিরাজ করছে। অনিয়ম-দুর্নীতির অভিযুগে অভিযুক্ত বিদ্যালয়ের টাকা আত্মসাৎকারী বিতর্কিত পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহীদের অপসারণের দাবী জানান তারা। উর্ধতন কর্তৃপক্ষ ছাত্র ছাত্রী ও এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়কে অনিয়ম-দুর্নীতি মুক্ত করতে এবং ছাত্র ছাত্রীদের লেখা পড়ার মান উন্নয়নের দিক বিবেচনা করে। বিতর্কিত পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদকে অপসারণ করে নতুন প্রধান শিক্ষক নিযুক্ত করবেন এমনটাই দাবী জানান মানব বন্ধনে উপস্থিত সকলে। 

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত