বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ জনাব সেরাজুল হকের নেতৃত্বে থানার একাধিক চৌকস পুলিশ টিম ইংরেজি ৩০/০৮/২০২৬ তারিখ রাতভর অভিযান পরিচালনা করে এই সাফল্য পায়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে চকরাজাপুর ইউনিয়নের পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল তথা মানিকেরচর সহ আশপাশের বিভিন্ন চর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ জন পলাতক আসামিকে আটক করা হয়।
এরপর রাজশাহী শহরে অভিযান পরিচালনা করে আরও ১ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
সবশেষে চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য শুকনো গাঁজাসহ ১ জন আসামিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় এবং মাদকসহ আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ জনাব সেরাজুল হক বলেন, এটি আমাদের নিয়মিত কাজের অংশ। অপরাধীদের গ্রেফতারে আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। থানা পুলিশের এই অভিযান চলমান থাকবে।
তিনি সমাজের সকল পেশাজীবী মানুষের কাছে অপরাধ দমনে সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী