মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভোলার মনপুরা উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নে প্রার্থী ও সমর্থকদের মধ্যে নানা আলোচনা-গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সাধারণ ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
স্ট্যাটাসে জিয়াউর রহমান বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল সাধারণ জনগণের মাঝে বিভিন্ন ধরনের ভিত্তিহীন গুজব ও অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আসন্ন নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত কাউকেই কোনো ধরনের ‘গ্রিন সিগনাল’ বা দলীয় সমর্থন প্রদান করেননি।
তাই মনগড়া কোনো কথায় বিভ্রান্ত না হয়ে অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এদিকে স্ট্যাটাসে স্থানীয় সরকার নির্বাচন সাধারণ প্রতীকে ও নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করা হয়েছে। সেখানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাসের বিষয়ও তুলে ধরা হয়েছে।
চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমানের দেওয়া এ স্ট্যাটাসকে ঘিরে হাজিরহাট ইউনিয়নে নির্বাচনকেন্দ্রিক আলোচনা আরও জোরালো হয়েছে। তবে সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের পক্ষ থেকে কাউকে সমর্থন দেওয়ার বিষয়ে স্বতন্ত্র কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ