ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৩০-৮-২০২৬ দুপুর ৪:২৭

চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ জুনিয়র হকি প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন জয়পুরহাট জেলার পাঁচজন পুরুষ ও একজন নারী হকি খেলোয়াড়। 

জেলার খঞ্জনপুর এলাকার বাসিন্দা এই ছয় তরুণ খেলোয়াড়ের এমন অর্জনে আনন্দিত স্থানীয় ক্রীড়াঙ্গন।
আগামী ৪ থেকে ১৩ সেপ্টেম্বর চীনের মোচিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ জুনিয়র হকি টুর্নামেন্ট। প্রতিযোগিতায় বাংলাদেশ ‘বি’ পুলে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাকিস্তান, মালয়েশিয়া, কাজাখস্তান ও স্বাগতিক চীন।

জয়পুরহাট থেকে বাংলাদেশ দলের হয়ে সুযোগ পাওয়া খেলোয়াড়রা হলেন—মো. মেহেদী, মো. তানভীর রহমান সিয়াম, মো. মুন্না ইসলাম, মো. রিফাত, সোহরাব হোসেন ছোটন এবং নারী খেলোয়াড় রিয়াশা আক্তার। তাঁদের সবার বাড়ি জয়পুরহাট জেলার খঞ্জনপুর এলাকায়।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, জয়পুরহাটের মতো একটি জেলা থেকে একসঙ্গে ছয়জন খেলোয়াড়ের আন্তর্জাতিক পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিঃসন্দেহে গর্বের বিষয়। তাঁদের সাফল্য জেলার নতুন প্রজন্মের খেলোয়াড়দের হকি খেলায় আরও উৎসাহিত করবে।
জয়পুরহাটের এই ছয় খেলোয়াড় আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সেরাটা দিয়ে দেশের পাশাপাশি জেলার সুনাম বয়ে আনবেন—এমন প্রত্যাশা স্থানীয় ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার