গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
পটুয়াখালীর গলাচিপায় ১৬ বছর বয়সী এক হাফেজিয়া মাদ্রাসাছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের পর তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মাদ্রাসা থেকে ছুটি হওয়ার পর ওই ছাত্র বাড়ি ফেরেনি। নিখোঁজ ছাত্রের নাম রিদয়ান। সে গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ আবুল কালামের ছেলে এবং দক্ষিণ কালিকাপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মাদ্রাসা থেকে ছুটি হওয়ার পর ওই ছাত্র বাড়ি ফেরেনি। নিখোঁজ ছাত্রের নাম রিদয়ান। সে গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ আবুল কালামের ছেলে এবং দক্ষিণ কালিকাপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
ঘটনার একদিন পর শুক্রবার নিখোঁজ রিদয়ানের বাবা মোঃআবুল কালাম গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রিদয়ানের বাবা আবুল কালাম জানান, বৃহস্পতিবার থেকে রিদয়ান নিখোঁজ রয়েছে। নিখোঁজের পর শুক্রবার দুপুরের দিকে অজ্ঞাতপরিচয় একটি মোবাইল নম্বর থেকে তার স্ত্রীর কাছে ফোন দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ফোনে বলা হয়, ‘তোমার ছেলে কী দেখতে চাও? তাহলে আমাদের মোবাইল নম্বরে ৫০ হাজার টাকা পাঠাও।’ এরপর থেকেই পরিবারটি উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছে।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, হাফিজিয়া মাদ্রাসার ছাত্র রিদয়ান বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার পর তার বাবা আবুল কালাম শুক্রবার গলাচিপা থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিখোঁজ ছাত্রকে দ্রুত উদ্ধার এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তার পরিবার।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়