ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী


মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন photo মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন
প্রকাশিত: ৩০-৮-২০২৬ দুপুর ৪:২৯

ফরিদপুরের চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্স পরিদর্শনে হটাৎ উপস্থিত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ রবিবার(৩০ আগষ্ট) সকাল ৯টার দিকে পূর্ব কোন ঘোষনা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হন। স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুলহাস হোসেন সৌরভ এবং চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফর আলী সেখানে উপস্থিত হন। স্বাস্থ্যমন্ত্রী এসময় দীর্ঘদিন কর্মস্থলে উপস্থিত না থাকায় এক নার্সের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থ্যা নেওয়ার নির্দেশ দেন। পরে তিনি হাসপাতালটিকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষনা দেন। একই সঙ্গে তিনি হাসপাতালে দ্রুতভাবে একজন শিশু বিশেষজ্ঞ ও গাইনি চিকিৎসক পদায়নের আশ্বাস দেন। পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ওইদিন সকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এছারা তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোজঁখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পাশাপাশি তিনি রোগীদের খাবারের মান, ঔষুদের সরবরাহ এবং শৌচাগারের পরিছন্নতার বিষয়েও খোজঁখবর নেন। পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান মন্ত্রীকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও হাসপাতালের সেবার বিষয়ে অবহিত করেন। এরআগে পরিদর্শনের একপর্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগের এক নার্স দীর্ঘদিন ধরে কর্মস্থলে উপস্থিত না থাকার বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসে। বিষয়টি জানার পর তিনি হাসপাতাল থেেেকই সঙ্গে সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) ফোন করেন। পরে ওই নার্সকে দ্রুত পাশ্ববর্তী সদরপুর উপজেলায় বদলির নির্দেশ দেন তিনি। পরিদর্শন শেষে স্থানীয় বিভিন্ন গনমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতি দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর করতে দ্রুতভাবে হাসপাতালে একজন একজন শিশু বিশেষজ্ঞ ও গাইনি চিকিৎসক পদায়ন করা হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত