টাঙ্গাইলে প্রবীণ সেবা সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটি গঠন
টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রবীণদের সেবামূলক প্রতিষ্ঠান প্রবীণ সেবা সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও নতুন কমিটি গঠন করা হয়েছে। টাঙ্গাইল শিশু একাডেমি প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা শেষে আলোচনা, দোয়া ও প্রবীণদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। গতকাল সাধারণ সভা শেষে দুই বছর মেয়াদে কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মোঃ আলমগীর খান, সহ-সভাপতি হাজী মোঃ সোলায়মান মোল্লা, সহ-সভাপতি হাজী মোঃ আব্দুল কাদের খান, সাধারণ সম্পাদক হাজী মোঃ আমিনুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক গোলাম মাওলা, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুস ছাত্তার (নাজির),সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন (এএসআই অব.), সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, ধর্ম সম্পাদক মোঃ আব্দুল গফুর, সহ-ধর্ম সম্পাদক ডা. মোঃ রমজান আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাশেদ খান মেনন রাসেল, কার্যনির্বাহী সদস্য মোঃ ফরমান আলী মিঞা, মোঃ হযরত আলী, মোঃ আঃ সামাদ, মোঃ শাহানুর হোসেন ও মোঃ শফিউদ্দিন। টাঙ্গাইল পৌরসভার ২ নং ওয়ার্ড এনায়েতপুর দক্ষিণ পাড়া (এসপি পার্ক) এলাকার বাসিন্দাদের নিয়ে চার বছর পূর্বে এই সংগঠনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভায়
প্রবীণ কল্যাণ সংঘের বিগত কমিটির নেতৃবৃন্দ সহ উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। কমিটির নেতৃবৃন্দ বলেন, চার বছর পূর্বে অত্যন্ত ছোট একটি উদ্যোগ ও স্বপ্ন নিয়ে আমাদের পথচলা শুরু হয়েছিল। আজ দেখতে দেখতে সফলতা ও অভিজ্ঞতার ৪ বছর অতিক্রম করে আমরা ৫ম বর্ষে পদার্পণ করছি। এই চার বছরে বহু চড়াই উৎরাই পার হতে হয়েছে, তবে আপনাদের অকৃতিম ভালবাসা, কঠোর মনোবল ও দিকনির্দেশনা আমাদের প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার সাহস যুগিয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই মিলনমেলায় আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরন করছি, যাদের অক্লান্ত শ্রমে প্রতিষ্ঠানটি আজকের এই অবস্থায় এসেছে। আমাদের লক্ষ্য কেবল সামনের দিকে এগিয়ে যাওয়া নয়, বরং সংগঠনের সদস্যদের সেবা করার মাধ্যমে সবার আস্থার প্রতিক হয়ে থাকা। আপনাদের এই সমর্থন অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে আমরা আরো বড় সফলতা অর্জন করতে পারব ইনশাল্লাহ।
আমাদের প্রতিষ্ঠানটি মানবসেবা ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক বিস্তৃত করার লক্ষ্যে আমরা সরকারিভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় (সমাজসেবা অধিদপ্তর) এর মাধ্যমে নিবন্ধনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি। আমরা বিগত দুই বছরে দুইজন সম্মানিত সদস্যকে হারিয়েছি, উনারা হলেন মরহুম নুরুল হক ও মরহুম ফজুলুর রহমান, মহান আল্লাহর দরবারে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা প্রতি মাসে অন্তত ৮০-১১৪ জন ডায়বেটিকস রোগীর ডায়বেটিকস, প্রেশার ও ওজন মাপার ব্যবস্থা করেছি। এলাকায় প্রচার হওয়ায় প্রতি মাসেই রোগীর সংখ্যা বাড়ছে। আমরা প্রতি বছর মাহে রমযানে ২০০-২৫০ জন রোজাদার ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল করছি। আমরা এলাকার গরীব রোজাদার পরিবারকে ইফতার সামগ্রী দেয়ার উদ্যোগ অব্যাহত রয়েছে। আমরা ২০২৪ ও ২০২৫ সালে দুইটি বনভোজনের ব্যবস্থা করেছিলাম। বনভোজনের স্থান ছিল সাগরদিগীর অনিক পার্ক ও চুনিয়া কটেজ মধুপুর। আমরা শীতকালে গরীব মানুষের মধ্যে শতাধিক কম্বল বিতরন করছি। ইতিপূর্বে আমরা এলাকার দরিদ্রদের মাঝে যাকাতের টাকা বিতরন করেছি। জনস্বার্থে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Aminur / Aminur
ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত দুই :আহত চার
বরগুনা ভূমি অফিসের কানুনগো সজলের ঘুষ বাণিজ্যের অভিযোগ
রায়গঞ্জে ছাত্রীকে হয়রানির অভিযোগে কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে মানববন্ধন
যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না- চেয়ারম্যান মাহবুর রহমান
বোয়ালমারীর পল্লীতে অবৈধ ক্লিনিক অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা
বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলে প্রবীণ সেবা সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটি গঠন
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান