বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
নেত্রকোনার বারহাট্টায় বাড়ির পাশে কচুর লতি তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রাশিদা বেগম (৬০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার আসমা ইউনিয়নের ভাটি নোয়াপাড়া এলাকায় (৩০ আগস্ট) রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম (৬০) ভাটি নোয়াপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাশিদা বেগম একজন সহজ সরল মানুষ। বিদ্যুৎ লাইনে সারাদিন বিদ্যুৎ ছিল না। তাই তিনি দুপুর ৩টার দিকে বাড়ির পাশে লতি তুলতে যান। এসময় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে তিনি চিৎকার দিয়ে মাটিতে পরে যান। আশেপাশের লোকজন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি না হলে পরবর্তীতে তাকে দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একজনের মৃত্যুর সংবাদ পেয়ে বারহাট্টা থানা পুলিশ হাসপাতালে গিয়েছিল। পরবর্তীতে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’
ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ