ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বরগুনা ভূমি অফিসের কানুনগো সজলের ঘুষ বাণিজ্যের অভিযোগ


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২৬ দুপুর ১:৩০

বরগুনা জেলায় ভূমি অফিসের দুর্নীতির শীর্ষে রয়েছেন ভারপ্রাপ্ত  কানুনগো সজল। একাধিক ঘুষের অভিযোগ থাকলো ও প্রশাসনের নেই নজরদারি। ১৪৪/১৪৫ মামলার বাদী ছগির হোসেনের তদন্ত করতে গিয়ে,বেতাগী মোকামিয়া বাজারে জনতার তোপের মুখে পড়ে, কানুনগো সজল। ওই মামলার সঠিক রিপোর্ট না দিয়ে ঘুষ গ্রহণ করে,   মিথ্যা রিপোর্ট দিয়ে, পুনরায় তদন্ত করতে গেলে স্থানীয় জনতা ক্ষিপ্ত হলে পালিয়ে যান। বেতাগী তালেরশর গ্রামের নাসিরুদ্দিন, বলেন, দীর্ঘদিন যাবত জমি আমাদের ভোগ দখলে, বিবাদীরা আমার নামে ১৪৪/১৪৫ এর মামলা করেন, আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন ভূমি অফিসের কানুনগো সজল। টাকা দিতে আমি অস্বীকার করলে  ঘটনাস্থানে তদন্ত না করে, ভূমি অফিসের সজল হোসাইন বাদীর কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময় আমার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন দিয়েছে। মোকামিয়া বাজারের ছগির এর কাছ থেকে টাকা নিয়ে তার পক্ষে রিপোর্ট দেওয়ায় হেনস্তের শিকার হন এই সজল। স্থানীয়রা বলেন,ঘুষ বাণিজ্য অপকর্মের সাথে জড়িয়ে আছে, ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো সজল।ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে অনেক দুর্নীতি অনিয়মের ভিডিও ভাইরাল হয়েছে। বর্তমানে তিনি তালতলী ভূমি অফিসে কর্মরত আছে। দুর্নীতি অনিয়মের কথা স্বীকার করে, ভারপ্রাপ্ত কানুনগো সজল হোসাইন বলেন, প্রতিপক্ষ পুনরায় আদালতে তদন্ত চাইতে পারবে। তালতলী ভূমির অফিসের সহকারী ভূমি কমিশনার বলেন, কানুনগো সজল  কিছুদিন হয় তালতলী ভূমি অফিসে যোগদান করেছেন,এর আগে তিনি বেতাগীভূমি অফিসে কর্মরত ছিলেন।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার