ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত দুই :আহত চার


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২৬ দুপুর ১:৩৫
ময়মনসিংহের ত্রিশাল টু নান্দাইল সড়কে দুর্ঘটনায় ট্রাক ও সিএনজি অজ্ঞাত চালকসহ নিহত দুই ও আহত চার হয়েছে।
 
ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে আটটার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন স্থানে বালিপাড়া গামী ট্রাক ও ত্রিশাল গামী সিএনজির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী অজ্ঞাত একজন পুরুষ (৩৫) ও অজ্ঞাত একজন মহিলা (৪০) ঘটনাস্থলেই নিহত হয় এবং সিএনজির চালকসহ চারজন আহত হয়।
 
আহতদের এলাকাবাসির সহযোগিতায় প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা হয়। আহতরা হলেন- ফয়জুল (৩৪), রুবেল (৩০), হ্নদয় (২২) ও নাবিল (২২)। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ফয়জুল ও রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ত্রিশাল থানার এস আই রেজাউল করিম জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ট্রাকের চালক পলাতক রয়েছে।
 
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাই।দুর্ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।  তাৎক্ষণিক ভাবে তাদের  নাম-পরিচয় জানা যায়নি। তাঁরা ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও সিএনজি চালকসহ একজন যাত্রী। 
 
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান, দুর্ঘটনা স্থানেই অজ্ঞাত সিএনজি অজ্ঞাত চালকসহ দুই নিহত হয় এবং আহত অন্য যাত্রীদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত