ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাণীশংকৈলের চাপোড় পাব্বতীপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদত্যাগ


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ৩১-৮-২০২৬ দুপুর ৩:৪৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চাপোড় পাব্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি বাদল হাসান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। রবিবার ৩০ আগষ্ট ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমানের নিকট তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে ১৮ আগষ্ট ২০২৬ ইং তারিখে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আমিনুল হকের স্বাক্ষরিত চিঠিতে সভাপতি সহ ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।

এডহক কমিটির পদত্যাগ করা সভাপতি বাদল হাসান জানান, ‘আমি ওই বিদ্যালয়ে গত ২৪-০৫-২০২৫ ইং তারিখ থেকে এডহক কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছি। দ্বিতীয় বারের মতো পুনরায় আমাকে এডহক কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে আমি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারনে এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই আমি স্বেচ্ছায় এডহক কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করছি।’

এ বিষয়ে চাপোড় পাব্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমান সকালের সময় প্রতিনিধি’কে বলেন, ‘বাদল হাসানের লিখিত পদত্যাগপত্র পেয়েছি।’

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত