দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম প্রস্তুতির আহ্বান
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১১ নম্বর চরকাজল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ‘কেয়ার অ্যালার্ট ফেজ-২’ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর বাস্তবায়নে রোববার (৩১ আগস্ট) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন জাগোনারীর কেয়ার অ্যালার্ট প্রকল্পের ব্যবস্থাপক আল-মামুন।
তিনি বলেন, দুর্যোগের ঝুঁকি বাস্তবে রূপ নেওয়ার আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় কর্তৃপক্ষকে কার্যকর আগাম পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত ও সক্ষম করে তোলাই ‘কেয়ার অ্যালার্ট’ প্রকল্পের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতা, প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপকে গুরুত্ব দেওয়া হবে।
জানা যায়, প্রকল্পটি গলাচিপা উপজেলার চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নে বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট অংশীজনদের দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, আগাম সতর্কতা এবং ঝুঁকি হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করা হবে।
চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক, এনজিও প্রতিনিধি, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভা শেষে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা প্রকল্পটির সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে একটি করে লেবু গাছের চারা বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়