ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

লাকড়ির টাকা দিতে গিয়ে আর ফেরা হলো না, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৩১-৮-২০২৬ দুপুর ৩:৫১

নেত্রকোনার পূর্বধলায় লাকড়ির টাকা পরিশোধ করতে গিয়ে দিলু আরা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের বাবুল মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বৈরাটি ইউনিয়নের লালচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিলু আরা ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী এনামুল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল মিয়া দিলু আরার কাছে আমগাছের কিছু লাকড়ি বিক্রি করেছিলেন। রোববার সন্ধ্যায় সেই লাকড়ির টাকা পরিশোধ করতে বাবুলের বাড়িতে যান দিলু আরা। সেখানে টাকা লেনদেনকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথাকাটাকাটি ও ধস্তাধস্তি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একপর্যায়ে বাবুল মিয়া দিলু আরার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করেন বলে অভিযোগ ওঠে। পরে গুরুতর অবস্থায় তাকে বাড়ির পাশের আজিজুলের বাঁশঝাড়ের জঙ্গলে ফেলে রেখে বাবুল মিয়া চলে যান বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সেন্টু মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দিলু আরাকে উদ্ধার করে। এ সময় তার শ্বাস-প্রশ্বাস চলছিল। পরে দ্রুত তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আনুমানিক ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে