জায়গা নিয়ে বিরোধে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে কাঁদলেন যুবদল নেতা
চট্টগ্রামের পটিয়ায় জায়গা-জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে জঙ্গলখাইন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান পারভেজের বিরুদ্ধে দখল, মামলা, হামলা ও হয়রানির অভিযোগ তুলেছেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন। দীর্ঘদিন ধরে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা প্রতিপক্ষের নানা হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন। অভিযোগ তুলে বক্তব্য দেওয়ার একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
রোববার (৩০ আগস্ট) রাতে পটিয়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নাজমুল হোসেন।
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন বলেন, তাঁদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে পারভেজের বাবা আবু বক্কর ভোগদখলে রেখেছিলেন। পরে প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে ২০১৬ সালে তাঁরা ওই সম্পত্তির ভোগদখল ফিরে পান। এরপর থেকেই পারভেজের পক্ষ থেকে বিভিন্ন মামলা, হামলা ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।
তিনি আরও দাবি করেন, তাঁদের পুকুরের মাছ অন্তত তিনবার বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে গেলেও পারভেজ প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং তাঁদের পরিবারকে নানাভাবে হয়রানি করছেন।
পারভেজের বাবা আবু বক্করকে নিয়েও অভিযোগ করেন নাজমুল। তাঁর দাবি, ২০১৩ সালে মুক্তিযোদ্ধার সনদ পাওয়ার পর কোটায় চাকরি নিয়ে তিনি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের একজন বিচারকের গাড়িচালক হিসেবে কর্মরত হন। এরপর বিচারকের নাম ব্যবহার করে বিভিন্ন সময় হুমকি-ধমকি এবং মামলা করার ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে নিজের ও পরিবারের ওপর দীর্ঘদিনের হয়রানির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নাজমুল হোসেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তাঁর ৩৬ বছরের রাজনৈতিক জীবনে কারও ওপর জুলুম বা নির্যাতন করেননি। বরং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।
নাজমুল আরও বলেন, বর্তমান সংসদ সদস্য এনামুল হক এনামের সঙ্গে অতীতে রাজনৈতিক মামলায় তিনিও আসামি ছিলেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনায় পারভেজের নেতৃত্ব ছিল বলেও দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের কারণে তিনি ও তাঁর পরিবার এখনো নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। এসব ঘটনার প্রতিকার ও পরিবারের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ধীমান বড়ুয়া, উপজেলা যুবদল নেতা মো. জাবেদ, ইউনিয়ন যুবদল নেতা রিমন, শারমিনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে মিজানুর রহমান পারভেজ বলেন, পারিবারিক জায়গা-জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। তবে নাজমুল হোসেন তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন, সেগুলো সত্য নয়। তিনি শ্রমিক লীগের কোনো পদে নেই বলেও দাবি করেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স