মাদারীপুরের কালকিনিতে চুরিকৃত স্বর্ণালঙ্কার-নগদ টাকা উদ্ধার: গ্রেফতার-২
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ঝাউতলায় একটি ফ্ল্যাটের গ্রিল কেটে চুরির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত স্বর্ণালঙ্কার ও স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৪০ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত দেশীয় সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কালকিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের ঝাউতলা এলাকার বাসিন্দা জান্নাতুল হুসনা সন্তানদের পড়াশোনার সুবাদে ঢাকায় বসবাস করেন। গত ২৫ আগস্ট থেকে ২৮ আগস্টের মধ্যে তার বাসার দ্বিতীয় তলার ব্যালকনি ও জানালার গ্রিল কেটে প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার ও রূপা চুরি হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মূল চোর মো. সুজন সরদারকে (৩৪) উপজেলা পরিষদ এলাকা থেকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বসতঘর থেকে চোরাই স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৪০ হাজার টাকা এবং গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালকিনি বাজারের ‘বিসমিল্লাহ জুয়েলার্স’-এর মালিক এনামুল হককে (৪৫) গ্রেফতার করে পুলিশ এবং ওই দোকান থেকে হার, টিকলি, কানের দুলসহ উদ্ধার করা হয় গলিত স্বর্ণের টুকরো।
কালকিনি থানায় এ সংক্রান্ত মামলা দায়ের শেষে আটক দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
Link Copied