টঙ্গীতে রাজউকের উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো হাজির মাজার বস্তি,পুনরুদ্ধার রাজউকের প্লট
গাজীপুরের টঙ্গীতে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি প্লট দখলমুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে টঙ্গীর ‘হাজির মাজার বস্তি’ হিসেবে পরিচিত এলাকায় গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজারের কলকারখানা অধিদপ্তর সংলগ্ন এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। উচ্ছেদ কার্যক্রমে পে-লোডার, এস্কেভেটরসহ বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।
অভিযান পরিচালনা করেন রাজউকের উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকার। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং রাজউকের উচ্ছেদ টিমকে সার্বিক নিরাপত্তা দেন। স্থানীয় সূত্রের দাবি, টঙ্গীর হাজির মাজার বস্তি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অন্যতম স্পট হিসেবে পরিচিত ছিল। মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার অভিযান চালালেও এলাকাটিতে মাদক কারবার পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।
রাজউক সূত্রে জানা যায়, উচ্ছেদ করা জায়গাটি রাজউকের নিজস্ব মালিকানাধীন একটি প্লট। দীর্ঘদিন ধরে সেটি অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। উচ্ছেদ অভিযানের মাধ্যমে সেখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করে প্লটটি রাজউকের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
অভিযান শেষে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, মাদকের সামাজিক অভিশাপ থেকে টঙ্গীকে মুক্ত করতে এবং সরকারি জমি পুনরুদ্ধারে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজউকের উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকার বলেন, রাজউকের একটি প্লট দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। প্রশাসনের সহযোগিতায় আজ অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আমরা আমাদের প্লট বুঝে নিয়েছি। রাজউকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উচ্ছেদের পর পুনরায় যাতে ওই জমিতে অবৈধ দখল, স্থাপনা কিংবা মাদকের আড্ডা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে নজরদারি অব্যাহত রাখা হবে।স্থানীয়দের প্রত্যাশা, উচ্ছেদ করা জায়গাটি পুনরায় যাতে দখলদারদের কবলে না পড়ে এবং এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied