ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঘায় রাতভর অভিযান: চুরি মামলার পলাতক আসামি মিশন গ্রেফতার, উদ্ধার চোরাই অটোভ্যান


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৩১-৮-২০২৬ দুপুর ৩:৫৮

রাজশাহীর বাঘায় রাতভর অভিযান চালিয়ে  চুরি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মিশনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। এ সময় তার দখল থেকে  চুরি হওয়া একটি অটোভ্যান  উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি মিশনের অবস্থান সম্পর্কে  গোপন সংবাদ পায় বাঘা থানা পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে তার হেফাজত থেকে চুরি যাওয়া অটোভ্যানটিও উদ্ধার করা সম্ভব হয়।

গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে আসামি মিশনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে  জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাঘা থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান  অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত