ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৩১-৮-২০২৬ দুপুর ৩:৫৯

শরীয়তপুরের ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সালাউদ্দিন আইয়ুবী এর সভাপতিত্বে  কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও সাহিত্যের নানা দিক নিয়ে বিশদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা তরুণ প্রজন্মের মাঝে নজরুলের সাম্য, অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী ভাবধারা ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে কবি নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নজরুল সংগীত পরিবেশিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি পূর্ব মাদারীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কৃঞ্চ পাল,ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভুমি জাহিদুর রহমান, উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলার বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সভাপতি উজ্জ্বল সিকদার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিল্লু রহমান মধু মীর, মুক্তিযুদ্ধা কমান্ডার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন, রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ।
এছাড়াও বিভিন্ন সরকারি দফতারের প্রধানগণ, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের