ভূরুঙ্গামারীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেমিনার অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, উদ্বোধনী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। ইউএনও অমৃত দেব নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নজরুল বর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ ইনস্ট্রাক্টর মো. আতিকুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা, প্রেম, বিদ্রোহ ও সাম্যের বাণী বাঙালি সংস্কৃতির অন্যতম ভিত্তি। নতুন প্রজন্মের মাঝে নজরুলের সৃষ্টিকর্মের চর্চা ও প্রসারের জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এদিকে, নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, সংগীত ও সমাজ পরিবর্তনে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিকপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।
এমএসএম / এমএসএম
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
Link Copied