ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

‎৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে ‎কুমিল্লায় ১১ দলের লিফলেট বিতরণ


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৩১-৮-২০২৬ দুপুর ৪:৩
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লা নগরীতে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে ১১ দল। এরই অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় নগরীর টাউন হল গেইট এলাকা থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন জোটের নেতাকর্মীরা। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও কান্দিরপাড় এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
‎লংমার্চ সফল করতে  কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে আগামী ৫ সেপ্টেম্বরের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে  মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবি পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা সোলাইমান,কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারি সেক্রেটারী কাউন্সিল মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা,কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত,   জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগরের সদস্য সচিব মাসুকুল বারী কাউছার, এবি পার্টির কুমিল্লা, মহানগরীর সভাপতি গোলামু মুহা. সামদানী এবং জাগপা কুমিল্লা মহানগরীর সভাপতি নজরুল ইসলাম সেলিমসহ ১১ দলের নেতৃবৃন্দ।
‎কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় ব্যাপক জনসম্পৃক্ততা তৈরির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণের মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে লংমার্চের কর্মসূচি ও উদ্দেশ্য তুলে ধরছেন।
‎নেতৃবৃন্দ ৫ সেপ্টেম্বরের কর্মসূচিতে কুমিল্লাসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা