গুরুদাসপুরে ট্রাক ও লাশবাহী অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত
নাটোরের গুরুদাসপুরে ট্রাক (কাভার্ডভ্যান) ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহতের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ৯ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর অংশে তালবাড়িয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানাযায়, সকাল ৯ টার দিকে তালবাড়িয়া এলাকায় আরএফএল কম্পানির ট্রাক (ঢাকা মেট্রো-চ ৬২-০৩৬৪) ও লাশবাহী অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ ৭১-২৬৪৭) মুখোমুখি সংর্ঘষ হয়। অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার নিচে পানিতে পড়ে যায়। এঘটনায় আহত হয়েছে অ্যাম্বুলেন্সে থাকা ৮ যাত্রী। ট্রাকের হেল্পার ও ড্রাইভার পলাতক রয়েছে। আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানাযায়, লাশবাহী গাড়ীটি গাজিপুর থেকে নাটোরের উদ্দেশ্যে আসছিলেন এবং আরএফএল কম্পানির কার্গো কাভার্ড ভ্যান ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় গাড়ী দুইটি তালবাড়িয়া এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথবাহিনী তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আহত হয়েছে ৮ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হরা হয়েছে।
এমএসএম / এমএসএম
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত