ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাউফলে নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২৬ দুপুর ৪:৫
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা এবং ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় "শিক্ষাই জাতির মেরুদণ্ড" প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. তোফাজ্জল হোসেন। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদারের পুত্র রায়হান আকাশ, উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. আল আমিন ও শিক্ষক প্রতিনিধি এস,এম মাইনুল ইসলাম।
আলোচনা ও পরিচিতি সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং বিশেষ দোয়া-মোনাজাত পরিচালিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত