ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষে পেকুয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২৬ দুপুর ৪:৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে পেকুয়ায় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) পেকুয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ ঘোষসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাই এ সাংস্কৃতিক প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর লেখনীতে শোষিত মানুষের অধিকার, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং মানুষের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে। নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম আমাদের নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কবিতা, গান ও জীবনাদর্শ শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, সাহস ও অসাম্প্রদায়িক চেতনা গড়ে তুলতে পারে।

‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এই সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় কবির সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। একই সঙ্গে তাদের সুপ্ত প্রতিভা বিকাশেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। আমি আশা করি, আজকের এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং নজরুলের আদর্শ ও মানবিক চেতনাকে শিক্ষার্থীদের জীবন ও চিন্তাধারায় ধারণ করার অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা, সাম্য ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স