ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তেঁতুলিয়ায় ৩০ লাখ টাকার মোবাইল চুরি: গাজীপুর থেকে চোর চক্রের কামাল গ্রেপ্তার


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২৬ দুপুর ৪:৭

পঞ্চগড়ের তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ‘ইলহাম টেলিকম’
থেকে ৩০ লাখ টাকা মূল্যের মোবাইল চুরির ঘটনায় চোর চক্রের কামাল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। টানা তিন দিনের রুদ্ধশ্বাস অভিযানে গত শনিবার দিবাগত রাতে গাজীপুরের কাশিমপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৪ আগস্ট ভোরে ওই দোকানের তালা কেটে ১৪০টি স্মার্টফোন ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুটে নেয় চোরচক্র। পঞ্চগড় ডিবি ও তেঁতুলিয়া থানা

পুলিশের একটি যৌথ দল তথ্য-প্রযুক্তির সহায়তায় কামালের অবস্থান শনাক্ত করে। গ্রেপ্তারকৃত কামাল গাজীপুরের কাশিমপুর এলাকার বাসিন্দা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি ৪-৫ জন করে মোট ৮টি দলে বিভক্ত হয়ে সারা দেশে পরিকল্পিতভাবে চুরি করে আসছিল। কামাল হোসেন এই চক্রের অন্যতম সমন্বয়ক।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, মূলহোতাকে গ্রেপ্তারের মাধ্যমে এই বড় চুরির রহস্য উন্মোচিত হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধার
ও চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স