বিদ্যুৎ মন্ত্রীর এলাকায় বিদ্যুৎ উধাও:জনজীবন বিপর্যস্ত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তীব্র দাবদাহের মধ্যে ঘনঘন অঘোষিত লোডশেডিং ও মারাত্মক লো-ভোল্টেজের কারণে জনজীবন চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকেরও বেশি সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কর্মকাণ্ড।
তীব্র গরমে দিন-রাত অবিরত লোডশেডিংয়ের কারণে শিশু ও বৃদ্ধদের তীব্র স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। পর্যাপ্ত ঘুমের অভাবে কর্মজীবী মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।
মিল-কারখানা, রাইস মিল, ওয়ার্কশপ এবং ডিজিটাল সেবাকেন্দ্রগুলোতে উৎপাদন ও কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফ্রিজে রাখা পচনশীল সামগ্রী নষ্ট হয়ে আর্থিক লোকসানের শিকার হচ্ছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা।
সেচ পাম্প চালাতে না পারায় মাঠে ফসলের ক্ষতি হওয়ার উপক্রম হয়েছে। পাশাপাশি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে জরুরি চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।
ভুক্তভোগী আমজাদ হোসেন জানান,দিনে ও রাতে ১০ থেকে ১২ বার বিদ্যুৎ আসা-যাওয়া করে। এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে দুই ঘণ্টা থাকে না।
লো-ভোল্টেজের কারণে ফ্যান-লাইটও ঠিকমতো চলে না।"
এবিষয়ে উল্লাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিস সূত্রে জানা গেছে, জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ার কারণে এলাকাভিত্তিক লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা। সরবরাহ স্বাভাবিক হলেই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied