বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষ উদ্বোধন
নজরুল বর্ষ (২৫ মে ২০২৬ হতে ২৫ মে ২০২৭) উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হলে তারই ধারা বাহিকতায় বিলাইছড়িতেও সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার ( ৩১ আগস্ট) সকাল ১০ টায় প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, থানা অফিসার ইনচার্জ মো. ওসমান গণি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, প্রভাষক অমৃত চাকমা, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বখতেয়ার হোসেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জবা রানি বড়ুয়া, বিলাই ছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার রুবেল বড়ুয়া, ,রাজগুরু উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক কাজলা তঞ্চঙ্গ্যা। এছাড়াও বালিকা উচ্চ বিদ্যালয়, আবাসিক সরকারি প্রা: বিদ্যালয়, কেরনছড়ি সরকারি প্রা: বিদ্যালয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, কবিতা ও সাংস্কৃতিক চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রতকরণ এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উক্ত আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য যে, উপরে উপস্থিতি কর্মকর্তা ছাড়াও বেশিরভাগ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করেন উপজেলা বিএনপির সভাপতি এবং তিনি অনুপস্থিত বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টির কামনা করেন। তবে কি কারণে অনুপস্থিত সে বিষয়ে তাদের সঙ্গে দ্রুত কথা বলা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস