২০ বছর ধরে অকেজো সুইচ গেইট
কুমিল্লার মনোহরগঞ্জে ডাকাতিয়া নদীর নদনা খালের মূখে চড্ডা - হাওরা সুইচ গেইটটি কৃষকের কাজে আসছেনা। জরাজীর্ণ হয়ে পড়া গেটটি এখন হারিয়েছে পানি ধারণ ক্ষমতা। সুইচগেটটি প্রায় ২০ বছর ধরে অকেজো হয়ে পড়ায় ইরি- বোরো চাষ নিয়ে বিপাকে পড়েছেন ঐ এলাকার হাজার হাজার কৃষক । বর্ষার পানি নামতে শুরু করলে সুইচ গেটটির মূল ফটক দিয়ে পানি ডাকাতিয়া নদিতে নেমেগেলে খালটি পানি শূন্য হয়ে পড়ে। এতে পানি সংকটে পড়ে খালের দুই পাড়ে থাকা এলাকার প্রায় ৫০ হাজার কৃষক। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২০বছর আগে ডাকাতিয়া নদীর নদনা খালের মুখে সুইচগেটটি নির্মাণ করা হয়। কিন্তু সংস্কার না হওয়ায় গত ২০ বছর ধরে এটি কৃষকের কাজে আসছেনা । নির্মাণের পর সুইচগেটটির কোনো মেরামত কাজ না হওয়ায় লোহার পাত, এঙ্গেলসহ সব যন্ত্রপাতি মরিচা ধরে এখন নষ্ট প্রায়, এবং সুইচ গেইটটির দেখ ভালের জন্য পাহারাদার না থাকায় চাবি,হ্যান্ডেল, যন্তাংশ চুরি হয়ে যায়। সুইচ গেইটটির মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ভূমিকা না নেওয়ায় বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন এখানকার হাজার হাজার কৃষক । বন্ধ হয়ে গেছে নৌচলাচল,উপজেলার দক্ষিণ অঞ্চলের কৃষি জমি মূলত নদনা খালের পানির ওপর নির্ভরশীল। শুকনা মৌসুমে খালের পানি ধরে রেখে ইরি- বোরো চাষের সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষে ডাকাতিয়ার নদনা খালের মূখে নির্মাণ করা হয় সুইচ গেইটটি।২০০৫-৬ অর্থবছরে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এসুইচ গেটটি।কৃষকদের অভিযোগ নির্মাণের প্রায় দুই বছরের মাথায় সুইচ গেটের কার্যকারিতা কমতে শুরু করে, ধীরে ধীরে এটি পুরপুরি অকেজো হয়ে পড়ে।খরখরিয়া গ্রামের আনোয়ার হোসেন বলেন, নদনা খালের দুই পাড়ে থাকা হাজার হাজার কৃষকের ভাগ্য জড়িত এই সুইচ গেটের সঙ্গে। কিন্ত নির্মাণের কিছু দিন পর আমরা এর সুফল থেকে বঞ্চিত। হাওরা গ্রামের ছালেআহম্মদ মেম্বার বলেন,রক্ষণাবেক্ষণের অভাবেই কোটি টাকার প্রকল্পটি আজ অকার্যকর, সুইচ গেইট দেখ ভাল করার জন্য নেই কোনো জনবল। দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় নাট, বল্টু, চাবি, লোহার পাতসহ বিভিন্ন যন্ত্রাংশ ছুরি হয়ে গেছে। হাওরা গ্রামের হাজী আবদুল জলিল বলেন, নদনা খাল একসময় ছিল এলাকার গুরুত্বপূর্ণ নৌপথ, ব্যবসা-বাণিজ্য, কৃষি পণ্য পরিবহন, দেশীয় প্রজাতির মাছ শিকার করতেন দুই পাড়ে থাকা স্থানীয় বাসিন্দারা। কৃষি জমিতে পর্যাপ্ত পানি সরবারাহ পেতে কৃষকের দুর্ভোগ লাগাবে সুইচ গেইটটি মেরামতের দাবি জানান ভুক্তভোগী কৃষকরা । মনোহরগঞ্জ উপজেলা কৃষিবিদ গোলাম সরোয়ার তুষার বলেন,আমি সুইস গেটটি ভিজিট করছি, দীর্ঘদিন থেকে অকেজো হয়ে পড়েআছে,এবং উপজেলার মাসিক মিটিংয়ে সুইচ গেইটটি নিয়ে আলোচনা করছি । উপজেলা প্রকৌশলী মো, কামাল হোসেন বলেন, সুইচ গেইটটি পানি উন্নয়ন বোর্ডের অধীনে এটি আমাদের দায়িত্ব না, তারপরও আমি পরিদর্শন করে দেখব। এ বিষয়ে কুমিল্লা পানি উন্নয়ন বিবাগ বাপউবো, সাটলিপিকার কুমিল্লা পওর সার্কেল বলেন,আমরা মাঠে কাজ করিনা, এক্সচেঞ্জ, এবং সাইট ইঞ্জিনিয়ার এর দায়িত্ব।
এমএসএম / এমএসএম
মাদক বিক্রেতার কাছে মাদক না পেলে তাকে কি করে ধরবো? আইনশৃঙ্খলা মিটিংয়ে রাণীশংকৈল থানার ওসি
পটুয়াখালীতে ১ লাখ টাকার জাল নোট উদ্ধার মামলায় শামীমকে ১০ বছরের কারাদণ্ড
রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ পালন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত
বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
তারাগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
বাকেরগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
২০ বছর ধরে অকেজো সুইচ গেইট
বাবুগঞ্জে স্কুলের ডিজিটাল ল্যাব থেকে ১৭ ল্যাপটপ চুরি, ১০ দিনেও উদ্ধার হয়নি। সন্দেহের তীর নৈশ প্রহরীর দিকে
বড়লেখায় অশ্রু সিক্ত জলে অবসরে গেলেন শিপ্রা রানী সেন
বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষ উদ্বোধন
কসমেটিকস বিক্রিতে অনিয়ম, যোগ্যতা ছাড়াই ত্বক নিয়ে পরামর্শ : জরিমানা ৫০ হাজার