বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি.ক্রিস্টেনসেন উত্তরাঞ্চলের ৫ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে দেশের একমাত্র চতুদেশীয় তেতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন।
আজ সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছে বন্দর এলাকা পরিদর্শন করেন । পরে তিনি বাংলাদেশের জিরো পয়েন্টে ঘুরে দেখেন৷
এসময় তিনি বাংলাদেশ -ভারত সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ ঘুরে উপভোগ করেন। স্মৃতি ধরে রাখতে নিজের মুঠোফোনে ছবি তুলতেও দেখা যায় তাকে।
তার সঙ্গে স্ত্রী মিসেস ডিয়ান ডাও ও মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। সেখানে হাসপাতালে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্য খাতে অনুদান,মতবিনিময়সভায় অংশ নেয়ার কথা রয়েছে৷
এর আগে গতকাল রোববার বিকেলে তিনি তেঁতুলিয়ায় আসেন পরে তিনি তেঁতুলিয়ার ঐতিহাসিক জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শক করেন এবং রাতযাপন করেন। এছাড়া আজ মঙ্গলবার সকালে তিনি উপজেলার মহানন্দ নদী পরিদর্শক করেন৷
মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে ঘিরে পঞ্চগড়ের তেঁতুলিয়া, বাংলাবান্ধা স্থলবন্দর ও পঞ্চগড়ে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের মধ্যে ছিল বাড়তি প্রস্তুতি।
এমএসএম / এমএসএম
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা
রূপগঞ্জে গলা কেটে হত্যা পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার - ২
ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক
নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন