ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আলফাডাঙ্গায় নজরুল বর্ষ পালন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ৩১-৮-২০২৬ দুপুর ৪:২০
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর বর্ষ পালন উপলক্ষে সারা দেশের সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে এ আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার ভূমি একেএম রায়হানুর রহমান প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন। 
উপজেলা শিক্ষা সুপারভাইজার আশরাফুজ্জামান এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ আল আমিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস,সাধারণ সম্পাদক নুর জামান খুরসু,পৌর বিএনপির সভাপতি রিপন, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সারোয়ার হোসেন,আসাদুজ্জামান বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আলফাডাঙ্গা প্রেসক্লাব এর সাবেক সভাপতি ও উপজেলা ক্যাবের সভাপতি সেকেন্দার শেখ, উপজেলা প্রেসক্লাবে সভাপতি আলমগীর কবীর প্রমূখ।
 আলোচনা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দ্যেগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ,শিক্ষক, সুধিজন,রাজনৈতিকবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা

রূপগঞ্জে গলা কেটে হত্যা পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার - ২

ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার