ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে ১ লাখ টাকার জাল নোট উদ্ধার মামলায় শামীমকে ১০ বছরের কারাদণ্ড


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৩১-৮-২০২৬ দুপুর ৪:২১

পটুয়াখালীর গলাচিপায় ১ লাখ টাকার জাল নোট উদ্ধার মামলায় আসামি শামীম হোসেনকে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত।

আজ দুপুরে পটুয়াখালী জেলা জজ কোর্টের বিজ্ঞ বিচারক  মোহাম্মদ শহীদুল্লাহ এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত শামীম হোসেন পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া (জলিশা) এলাকার বাসিন্দা।

​মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০২০ সালে জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্দি এলাকা থেকে ১ লাখ টাকার জাল নোটসহ শামীম হোসেনকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান আদালতে চার্জশিট দাখিল করেন।

​মামলার এজাহারকারী এসআই নজরুল ইসলামসহ রাষ্ট্রপক্ষের মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ রায় প্রদান করেন।

পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. মজিবুর রহমান টোটন
​রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করে জানান, এ রায়ের মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার বার্তা স্পষ্ট হয়েছে। অপরাধী যেই হোক না কেন, বিচার প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

এমএসএম / এমএসএম

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা

রূপগঞ্জে গলা কেটে হত্যা পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার - ২

ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন