মাদক বিক্রেতার কাছে মাদক না পেলে তাকে কি করে ধরবো? আইনশৃঙ্খলা মিটিংয়ে রাণীশংকৈল থানার ওসি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ৩১ আগষ্ট মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় কমিটির সদস্যসহ রাজনৈতিক-সামাজিক নেতা, সরকারি কর্মকর্তা, জন-প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তাদের বক্তব্যে উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা বিস্তারিত তুলে ধরা হয়। তাদের বক্তব্যে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে চুরি-ছিনতাই, জুয়া, অনলাইন জুয়া, যানজট ও মাদক বেচা-কেনার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, থানার ওসি আমানুল্লাহ আল বারী, ডাঃ কামাল আহমেদ, মহিলা দল নেত্রী মনিরা বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, বিএনপির নেতা জমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আবুল কাশেম, জীতেন্দ্র নাথ বর্মন, শরৎচন্দ্র রায়, প্যানেল চেয়ারম্যান হেদায়েতুল্লাহ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আনোয়ারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মুশফিকুর রহমান, কাশিপুর বিওপি কমান্ডার প্রমুখ।
বক্তাদের মধ্যে বিএনপি নেতা আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, মহসিন আলী ও জমিরুল ইসলাম মাদক প্রতিরোধে তাদের ভূমিকার পাশাপাশি পুলিশ ও প্রশাসনের জোর তৎপরতা কামনা করেন। চুরি-ডাকাতি বন্ধেও তারা পুলিশের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। ওসি তার বক্তব্যে বলেন, মাদকের বিষয়ে পুলিশের নীতি জিরো টলারেন্স। তিনি আরো বলেন, মাদক কারা কেনা-বেচা করে তাদের তালিকা পুলিশের কাছেও আছে। কিন্তু মাদক বিক্রেতার কাছে মাদক না পেলে তাকে কি করে ধরবো? আসলে এমনও হতে পারে পুলিশ মাদক বিক্রেতার বাড়িতে যাওয়ার আগেই কোন সোর্স থেকে খবর পেয়ে তারা মাদক সরিয়ে ফেলেন। তবে বেচাকেনার সময় পুলিশকে সংবাদ দেয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। সহকারী কমিশনার (ভূমি) তার বক্তব্যে বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে প্রশাসন সবসময় তৎপর আছে। এজন্য তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২