ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২৬ বিকাল ৫:৪২

 বগুড়ার আদমদীঘি সদরে সড়কও জনপদের জায়গা দখল করে বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধ ভাবে স্থাপনা নির্মান করে সেখানে ব্যাংঙ্গের ছাতার মতো গড়ে তোলা হয়েছে নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিক্স্রা ও চার্জার তৈরীর কারখানা। জনসমাগম এলাকায় এসব কারখানায় দিন রাত সমান তালে চালানো হচ্ছে বিকট শব্দে ওয়েলিং মেশিন ও হাতুরি পেটা। ফলে বাসস্ট্যান্ড এলাকাজুড়ে যানবাহন ও জনসাধারন স্বাস্থ্য ঝুঁকিতে চলাচল ও অবস্থান করার পাশাপাশি পরিবেশ মারাত্মক ভাবে দুষিত হচ্ছে। উপজেলা পরিষদের মাসিক সভায় কারখানা গুলো নিরাপদ স্থানে স্থানান্তরের বিষয়ে বার বার দৃষ্টি আকর্ষন করা হলেও স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ গ্রহন না করায় এসব কারখানার প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগকে সড়জমিনে তদন্ত করে জনবহুল এলাকা থেকে এসব কারখানা অপসারণ করে নিরাপদ স্থানে স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন স্থানীয়রা।   
স্থানীয়দের অভিযোগ ও সরজমিনে দেখাগেছে, বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকাসহ জন সমাগম এলাকায় এক শ্রেনীর ব্যক্তি অবৈধ ভাবে দখল ও স্থাপনা তৈরী করে সেখানে বিদ্যুত চালিত ওয়েলডিং মেশিন বসিয়ে দিন রাত সমান তালে বিকট শব্দে ব্যাটারি চালিত অটোরিক্সা ও চার্জার ইজিবাইক (টমটম) তৈরীর কারখানা নির্মান করে সেখানে বিভিন্ন যানবাহন তৈরী করে আসছে। এই ওয়েলডিং মেশিন ও অন্যান্য যন্ত্রের বিকট শব্দে বাসস্ট্যান্ড এলাকাসহ আশ পাশে যানবাহন ও জনসাধারণের চলাচল ও জনস্বাস্থ্য হুমকির ঝুঁকির পাশাপাশি ওয়েলডিং মেশিনের আলোর রশ্মিতে অনেকের চোখের মারাত্মক ক্ষতি হতে চলেছে। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহি প্রকৌশলী রাশেদুল হক বলেন, এই সড়কটি অল্প সময়ে সম্প্রসারণের কাজ শুরু করা হবে। সরকারি জনপদ বিভাগের সড়কে স্থাপনা নির্মানের কোন বৈধতা নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি