ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৩১-৮-২০২৬ বিকাল ৫:৪৯

 বাগেরহাটের কচুয়া ধোপাখালী এলাকায়  একটি হিন্দু পরিবারের ভোগ দখলীয় জমি জোর করে দখলে নিয়েছে মাহাতাব মল্লিক নামের একজন কতিথ ভুমি দস্যু। ওই পরিবারের মৌখিকভাবে আশ্রয়ে থাকা পার্শ্ববর্ত্তি বিষ্ণুপুর ইউনিয়নের বাদোখালী এলাকার মাহাতাব মল্লিক জমির মালিকানা না পেলেও জোরপুর্বক ওই জমিতে স্থাপনা নির্মান করে বসতি গড়ছে। পৈত্রিকভাবে ভোগ দখলীয় সম্পত্তি রক্ষা করতে স্থানীয়দের কাছে গিয়েও কোন প্রতিকার না পেয়ে ধোপাখালী এলাকার শম্ভু কুমার ভট্রাচার্য্য  বাগেরহাট প্রসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে শম্ভু কুমার ভট্রাচার্য্য লিখিত বক্তব্য এবং সংবাদ কর্মীদের নানা পশ্নের উত্তর দেন। এ সময় তার স্ত্রী ও সন্তানরা উপস্থিত ছিলেন।  লিখিত বক্তব্যে শম্ভু কুমার ভট্রাচার্য্য বলেন আমরা  হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমাদের কে এলাকা থেকে বিতাড়িত করতে প্রান নাশের হুমকীসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পার্শ্ববর্ত্তি বিষ্ণুপুর ইউনিয়নের বাদোখালী এলাকার মাহাতাব মল্লিক গংরা। আমার ও আমার পরিবারের অভিযোগ, বাদোখালী গ্রামের মৃত রহমান মল্লিকের ছেলে মাহাতাব মল্লিক  দরিদ্র হওয়ায় আমার পিতা প্রয়াত শ্যামাপদ ভট্রাচার্য্য জীবিত অবস্থায় আমাদের জমির কিছু অংশে অস্থায়ী ভিত্তিতে মৌখিক ভাবে তাকে থাকতে দেন। অথচ, আশ্রয় নেয়া মাহাতাব মল্লিক  আমার পিতার মৃত্যুর পর ওই জমি  নিজের দাবী করে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। ষড়যন্ত্রের অংশ হিসাবে সে আমাদের জমির সীমানার পাশ্ববর্ত্তি বিভিন্ন দাগের ৩১ শতক খাস জমি ডিসিআর বরাদ্দ নেয়। অন্য দাগের জমি ডিসিআর নিয়ে কাগজপত্র করে আমাদের পৈত্রিক ২৪ শতক জমি ভোগ দখল করছে মাহাতাব মল্লিক। যার কোন বৈধতা নেই।  বরং এ  জমিতে মাহাতাব মল্লিক জোরপুর্বক বসতি স্থাপনা নির্মান করছেন। এ বিষয়ে বাধা বা কথা বলতে গেলে  মাহাতাব মল্লিক গংরা আমাদের এদেশ ছেড়ে চলে যেতে বলেন। ২০২৪ এর আগষ্ট মাসের পর থেকে মাহাতাব মল্লিক প্রকাশ্যভাবে এ হুমকী-ধামকী দিয়ে আসছে। এতে আমার পরিবার ভীত সন্ত্রস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে এ বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের কাছে বলে তাদের পরামর্শ নিয়ে আমি  বাগেরহাট অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বরাবরে ১৪৪ ধারায় মামলা করি। যা আবেদন অবস্থায় পড়ে আছে। এদিকে, আমাদের সম্পত্তিতে থাকা আমার স্বর্গীয় পিতার সমাধিস্থল (মট) ও শ্মশান উচ্ছেদসহ সেখানে উদ্দেশ্যমুলকভাবে মাহাতাব মল্লিক গংরা গরু-ছাগল চরায় এবং প্রতিনিয়ত ক্ষতি করছে। যখন যে রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় আসে, সেই দলের লোকাল নেতা-কর্মীদের সাথে যোগসাজস করে মাহাতাব মল্লিক জোরপূর্বক আমাদের জমি ভোগ দখল করছে। এদেশে আমরা সংখ্যলঘু হওয়ায় এসব অন্যায়ের প্রতিবাদে বা আমাদের সহযোগীতায় কেহ এগিয়ে আসে না। তাই বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় পড়েছি। হিন্দু সম্প্রদায়ের জমি কিভাবে দখলে নিয়েছেন জানার জন্য মাহাতাব মল্লিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও এ রিপোর্ট লেখার সময় তার বক্তব্য পাওয়া যায় নাই।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত