ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২৬ বিকাল ৫:৫০

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান  কুড়িগ্রামের রৌমারী উপজেলার এসিল্যান্ড  ভূমি অফিসে শুরু হয়েছে জনবান্ধব প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দায়িত্ব গ্রহণের মাত্র ৯ মাসের  মধ্যে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান ভূমি অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত ঘোষণা করেছেন।
২০২৫ সালের ৩০ নভেম্বরে  দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নাগরিকদের হয়রানি, দালালচক্রের দৌরাত্ম্য ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করছেন। 
তার নেতৃত্বে সরকারি সম্পত্তি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং   প্রকৃত মালিকদের হাতে তাদের ন্যায্য সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
রাফিউর রহমান বলেন, “ভূমি অফিস জনগণের। তাই জনগণের কষ্ট কমানো এবং সেবা সহজলভ্য করাই আমার প্রধান লক্ষ্য। দালাল বা অসৎ কর্মচারীদের এখানে কোনো স্থান নেই। আমি চাই প্রত্যেক প্রকৃত ভূমি মালিক সরকারি নির্ধারিত ফি দিয়ে সরাসরি নামজারির সেবা পান কোনো হয়রানি ছাড়া।”
তিনি আরও বলেন, “আমি জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করছি। এতে কারো স্বার্থে আঘাত লাগতে পারে, এটা অনিবার্য। কিন্তু আমার একমাত্র উদ্দেশ্য জনগণের সেবা করা, অন্যায়ের কাছে মাথা নত করা নয়।”
ভূমি অফিসের এক কর্মকর্তা জানান, “আগে এখানে দালালচক্র ও অসৎ কর্মচারীর সিন্ডিকেট কাজ করত। নতুন এসিল্যান্ড স্যার এসে তাদের সিন্ডিকেট ভেঙ্গে দিয়েছেন। এখন অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে।”
স্থানীয়রা জানান, “আগে সাধারণ মানুষ ভূমি অফিসে যেতে ভয় পেত। এখন সবাই সরাসরি এসিল্যান্ড স্যারের সঙ্গে দেখা করে সমস্যা জানাতে পারে, যার ফলে ভূমি সংক্রান্ত মামলা মোকদ্দমা আগের তুলনায় অনেক কমে গেছে।”
বন্দবেড় ইউনিয়নের কৃষক মোহাম্মদ আলী  বলেন, “আগে দালাল ছাড়া কাজ করা যেত না। এখন নিজের কাগজ নিয়ে সরাসরি অফিসে গেলেই নামজারি করা যায়। এটি আমাদের মতো কৃষকদের জন্য বড় শান্তি ও স্বস্থির বিষয়।”
রাফিউর রহমান আরো বলেন মাদকবিরোধী প্রচারণাতেও ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণ করেছেন। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাদক, নিরাপদ সড়ক আইন ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মিত কঠোর অবস্থান নিচ্ছেন। তার  প্রচেষ্টায় ভূমি সেবায় গতি এসেছে এবং সেবা প্রার্থীদের ভোগান্তিও কমতে শুরু করেছে।
স্থানীয়রা মনে করছেন, সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান  সাহসী উদ্যোগ রৌমারী উপজেলা  ভূমি প্রশাসনে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে বলেল জমির মালিকগন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত