ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
নওগাঁর ধামইরহাটে গভীর রাতে মাদকসেবন ও গ্রামের শান্তি বিনষ্টের অভিযোগে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনগণের ডাকে সাড়া দিয়ে মধ্যরাতে গ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এই ভুমিকার ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী। গত ৩০ আগস্ট দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জাহানপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর গ্রামের আজাদ হোসেন ও বেনীদুয়ার এলাকার রকিবুল ইসলাম মাদকসেবন করে প্রায়ই গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। গতকাল অভিযোগ পেয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান এবং এসআই প্রণয়ের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিকভাবে সহযোগিতায় তাৎক্ষনিক উপজেলা প্রশাসনের পক্ষে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ ঘটনাস্থলে ছুটে গিয়ে মাদকসেবী আজাদকে ৪ মাস ও রকিবুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবকে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। এ সময় তাদের ৫শত টাকা করে জরিমানাও করা হয়। প্রশাসন ও পুলিশের এমন রাত্রীকালীন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। জন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ প্রশাসন জানায়।
Aminur / Aminur
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড