শপথ নিলেন কুতুবদিয়ার পাঁচ ইউপি'র চেয়ারম্যান ও মেম্বারগণ
শপথ নিয়েছেন ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত কুতুবদিয়া উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ।
শনিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে কুতুবদিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নবনির্বাচিত মেম্বার ও ১৩ অক্টোবর (বুধবার) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মমিনুর রশিদের হাতে নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন।
নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ পাঠ করান কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক এমপি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ থাকে যে, উপজেলার ছয় ইউনিয়নের মধ্যে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের ফলাফল স্থগিত থাকায় শপথ নেয়া হয়নি ওই ইউনিয়নে নির্বাচিত মেম্বারদেরও।
শপথ গ্রহন করা পাঁচ চেয়ারম্যান হলেন যথাক্রমে, উত্তর ধুরং ইউনিয়নে আবদুল হালিম (আনারস), দক্ষিণ ধুরুং ইউনিয়নে আলা উদ্দিন আল আযাদ(চশমা), লেমশীখালী ইউনিয়নে আকতার হোছাইন(চশমা), কৈয়ারবিল ইউনিয়নে আজমগীর মাতবর(নৌকা) ও আলী আকবর ডেইল ইউনিয়নে আলহাজ্ব জাহাঙ্গীর আলম সিকদার (নৌকা)।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied